প্রিন্ট এর তারিখঃ Jun 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 12, 2026 ইং
চট্টগ্রামের ১৬ আসনের ১৪টিতে বিএনপি, বাকি দুইটিতে জামায়াত এগিয়ে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রাম জেলার ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১৪টিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত প্রার্থীরা বেসরকারি ফলাফলে জয়লাভ করেছেন। অবশিষ্ট দুটি আসনে জামায়াতে ইসলামী প্রার্থীরা বিজয়ী হয়েছেন বলে জানা গেছে। অধিকাংশ আসনেই বিএনপি প্রার্থীরা প্রতিদ্বন্দ্বীদের উল্লেখযোগ্য ব্যবধানে পরাজিত করেন।
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপির নুরুল আমিন নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে সরওয়ার আলমগীর এবং চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে মোস্তফা কামাল পাশা জয় পেয়েছেন।
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে মোহাম্মদ আসলাম চৌধুরী ও চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে মীর মো. হেলাল উদ্দিন বিজয় নিশ্চিত করেন। চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে হুম্মাম কাদের চৌধুরী নির্বাচিত হয়েছেন।
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে মো. আবু সুফিয়ান এবং চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসনে সাঈদ আল নোমান জয় অর্জন করেন।
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে সরওয়ার জামাল নিজাম এবং চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে জসিম উদ্দিন আহমেদ বিজয়ী হয়েছেন।
অন্যদিকে, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াতে ইসলামীর শাহজাহান চৌধুরী এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে মো. জহিরুল ইসলাম বেসরকারি ফলাফলে জয়লাভ করেছেন।
ফল ঘোষণার পর বিভিন্ন এলাকায় দলীয় সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। তবে নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরই আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল নিশ্চিত হবে।
© স্বত্বাধিকারঃ S Vision 24 News
কারিগরি সহযোগিতায়:
CTG IT Soft